ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বৃত্তি সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

ডিসেম্বর ৩, ২০২৫, ০২:১৯ পিএম

লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বৃত্তি সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বৃত্তি সনদ প্রদান, পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গণে বৃত্তি সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাসেদুল ইসলাম রাসেদ বলেন, ৫০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ তুলে দেওয়া হলো। বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই বিদ্যালয়ে। একই সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি গড়ে তোলা হয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলা সহ নানা প্রতিযোগিতার মধ্যে দিয়ে পরিচালিত হয় স্কুলের শিক্ষা কার্যক্রম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এ কে এম মমিনুল হক। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দিয়ে বলেন, শিবরাম স্কুলে মানসম্মত শিক্ষা ও সুন্দর হাতের লেখা প্রশংসনীয়। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করতে হবে।

অনুষ্ঠানে আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহেদুল ইসলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী।

ইএইচ

Link copied!