ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরগুনায় নাগরিকতা প্রকল্পের র‍্যালি ও সচেতনতা ক্যাম্পেইন ব্যাপক উৎসাহে সম্পন্ন

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:১৫ পিএম

বরগুনায় নাগরিকতা প্রকল্পের র‍্যালি ও সচেতনতা ক্যাম্পেইন ব্যাপক উৎসাহে সম্পন্ন

সেবা মানব কল্যাণ কেন্দ্র (এসএমকেকে) বাস্তবায়িত নাগরিকতা এসসিইজিই–সিভিসি প্রকল্পের উদ্যোগে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি মবিলাইজেশন অ্যান্ড এওয়ারনেস ক্যাম্পেইন-২০২৫।

বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এই ক্যাম্পেইনের র‍্যালি বের করা হয়।

র‍্যালি ও ক্যাম্পেইনে অংশ নেন ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব নাসির উদ্দীন সেন্টু মৃধা, ইউনিয়ন পরিষদ সচিব জনাব রাহুল দাস, ইউপি সদস্য মো. খলিলুর রহমান (৭ নং ওয়ার্ড), মো. আবদুল্লাহ আল মামুন (৩ নং ওয়ার্ড), পরিষদের অন্যান্য প্রতিনিধি, সিএসও প্রতিনিধি মো. সুমন মিয়া (রূপনগর যুব ক্লাব) ও মো. রিয়াদুল ইসলাম (বুড়িশ্বর ইয়ুথ ক্লাব)। উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা জনাব জাহাঙ্গীর কবির মৃধা এবং এসএমকেকে বরগুনা সদর টিমসহ প্রকল্পের উপকারভোগীগণ।

ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ থেকে র‍্যালিটি শুরু হয়ে গৌড়িচন্না বাজার প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদে ফিরে আসে। অংশগ্রহণকারীদের হাতে ছিল নারী জাগরণ, নারী ক্ষমতায়ন, জলবায়ু ন্যায়বিচার ও নারী সহিংসতা প্রতিরোধমূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। র‍্যালিতে অংশগ্রহণকারীরা একসঙ্গে স্লোগান দেন 'নারীর কণ্ঠই, নাগরিকতার শক্তি।' সকলেই নাগরিকতা প্রকল্পের লোগো সম্বলিত টি-শার্ট ও ক্যাপ পরে র‍্যালিতে অংশ নেন এবং প্রকল্পের কার্যক্রমের প্রতি সংহতি প্রকাশ করেন।

র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদের হলরুমে নারী সহিংসতা প্রতিরোধমূলক ভিডিও প্রদর্শন করা হয়, যার মধ্যে ছিল বাল্যবিবাহ, নারী ক্ষমতায়ন, গ্রাম আদালত ও বিষমুক্ত কৃষি বিষয়ক শিক্ষামূলক ভিডিও। এছাড়া লবণসহিষ্ণু ফসলের স্থানীয় জাত এবং জলবায়ু ন্যায়বিচারবিষয়ক ভিডিওও দেখানো হয়।

অনুষ্ঠানে এসএমকেকে বরগুনা সদর প্রকল্প অফিসের উপজেলা কো-অর্ডিনেটর ঝর্ণা আক্তার নাগরিকতা এসসিইজিই–সিভিসি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি জানান, চলতি বছরের শুরু থেকে প্রকল্পটি বরগুনা সদর উপজেলার বুড়িরচর, ফুলঝুড়ি, আয়লা পাথাকাটা ও বদরখালি ইউনিয়নে ১২শ' সুবিধাবঞ্চিত নাগরিককে নিয়ে কাজ করছে।

শেষে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ফুলঝুড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি মবিলাইজার আসমা বিন আম্মান।

ইএইচ

Link copied!