ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:০১ পিএম

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার

পাবনার চাটমোহরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা পলাতক আসামি মানিক মণ্ডলকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

প্রায় এক দশক ধরে পলাতক থাকা এই আসামিকে বুধবার ভোরে জয়দেবপুর থানার একটি এলাকা থেকে আটক করা হয়।

মামলার নথি অনুযায়ী, চাটমোহর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মানিক মণ্ডলকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পাবনার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের নির্দেশনায় চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলমের তত্ত্বাবধানে এসআই (নি.) মো. আওলাদ হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে। পরে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, দীর্ঘদিন পলাতক থাকা দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বড় সাফল্য। গ্রেপ্তারকৃত মানিক মণ্ডলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!