ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফরিদপুর-১ আসনে ধানের শীষ পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:২১ পিএম

ফরিদপুর-১ আসনে ধানের শীষ পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) বিএনপির মনোনয়ন পেলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। এদের মধ্যে নাসিরুল ইসলামকে ফরিদপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে প্রথম দফায় ফরিদপুরে তিনটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়।

ফরিদপুরের বাকি তিনটি আসনের প্রার্থীরা হলেন, ফরিদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর-৩ আসনে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, "সর্বপ্রথমে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। ফরিদপুর-১ আসনবাসীর ভালোবাসা ও ভোটে বিজয়ী হয়ে এ আসনটি বিএনপিকে উপহার দিতে চাই। ফরিদপুর-১ আসনবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই।"

ইএইচ

Link copied!