ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাভারে প্রবাসীর বাসায় ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ

এস এম মনিরুল ইসলাম, সাভার

এস এম মনিরুল ইসলাম, সাভার

ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:০৩ পিএম

সাভারে প্রবাসীর বাসায় ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ

ঢাকার সাভারের মজিদপুর এলাকায় এক প্রবাসীর বাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ওই প্রবাসীর স্ত্রী ফাতেমা আক্তার (২৪) নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

জানা যায়, ফাতেমা আক্তার রংপুর জেলার পীরগাছা থানার তালাকুপাশু এলাকার মতিয়ার রহমানের মেয়ে এবং সাভার পৌর এলাকার মজিদপুর এলাকার প্রবাসী মো. জয়নাল আবেদীনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বাদী ফাতেমা সহ তার পরিবারের সদস্যরা উল্লেখিত সাভারের বর্তমান ঠিকানার বাসার দরজা তালাবদ্ধ করে গ্রামের বাড়ীতে বেড়াতে যান। এমতাবস্থায় গত ১ ডিসেম্বর তারা লোক মারফত জানতে পারেন বর্তমান ঠিকানার বাসায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি প্রবেশ করে ভাঙচুর করেছে। এই সংবাদ পেয়ে ফাতেমা অসুস্থ থাকায় তার বোন মোসা. লাইলী বেগম (৪৫) সাভারের মজীদপুরের বাসায় এসে দেখতে পায় বাসার মেইন দরজার তালা ভাঙ্গা ও খোলা। অতঃপর রুমের ভিতরে প্রবেশ করে দেখতে পায় যে, রুমের ভিতরে থাকা বিভিন্ন জিনিসপত্র, কাপড় চোপড় ছড়ানো ছিটানো, এলোমেলো, কাঠের আলমারির ড্রয়ার খোলা এবং আলমারীতে রক্ষিত ১ টি আইফোন, ২টি স্মার্ট ফোন, ২টি ল্যাপটপ, যাহার অনুমান বাজার মূল্য ২,৫০,০০০ টাকা, স্বামীর মালিকানাধীন জমির মূল দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র, যার অনুমান বাজার মূল্য ২,০০,০০০ টাকার ফার্নিচার নেই এবং বাসার প্রতিটি দরজা জানালা ভাঙচুর করা হয়েছে।

ঘটনার বিষয়ে বাসার আশে-পাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করিলে উক্ত বিষয়ে কেহ কিছুই বলে না। ফাতেমার ধারণা যে, পূর্ব পরিকল্পিত ভাবে তাদেরকে হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিসাধনের জন্য কোনো অজ্ঞাতনামা বিবাদী কিংবা তাদের কোনো আত্মীয়স্বজন উক্ত ঘটনা ঘটিয়েছে। তখন তিনি ঘটনার বিষয়ে আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে থানায় এসে অভিযোগ দায়ের করেন। বাদী ফাতেমার স্বামী জয়নাল আবেদীন আমেরিকা প্রবাসী।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই মো. কাদের শেখ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!