ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোরে র‌্যাবের পৃথক অভিযানে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

ডিসেম্বর ৬, ২০২৫, ০৫:৩০ পিএম

যশোরে র‌্যাবের পৃথক অভিযানে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

যশোরে র‌্যাব–৬ এর পৃথক অভিযানে দুটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের শামীম শেখ হত্যা মামলার আসামি সাইফুল ফকিরকে (২২) গাজীপুরের টঙ্গী জয়দেবপুর এলাকা থেকে এবং ২০১২ সালের আলোচিত আকাশ হত্যা মামলার পলাতক আসামি আলামিনকে যশোর রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাব–৬ জানায়, শুক্রবার বিকেল ও রাতে দুটি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–৬ সিপিসি–৩ যশোর জানতে পারে শামীম শেখ হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ফকির গাজীপুরের জয়দেবপুর জনতা ব্যাংক সংলগ্ন এলাকায় আত্মগোপনে আছে। পরে র‌্যাব–১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বরাতে জানা যায়, ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শুভরাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইলে গেম খেলছিল শামীম ও তার বন্ধুরা। এ সময় সাইফুল ও তার সহযোগীরা স্কুল মাঠে এসে তাদের চোখে লাইট মারে। ‘তোরা কেডা’ প্রশ্ন করতেই উত্তেজনা ছড়ায়। পরে আসামিরা গুলি লোড করে তাড়া দিলে পালানোর সময় শামীমের কপালে গুলি লাগে। ৫ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় শামীমের বাবা অভয়নগর থানায় মামলা করেন।

গ্রেপ্তারির পর সাইফুলকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে র‌্যাব–৬ এর আরেকটি দল যশোর রেলস্টেশন সংলগ্ন রূপসা হোটেলে অভিযান চালিয়ে আকাশ হত্যা মামলার পলাতক আসামি আলামিনকে আটক করে। তিনি শহরের রায়পাড়া তালতলা এলাকার ইসমাইল হোসেন খোকনের ছেলে।

পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আলামিনকে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর

Link copied!