ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:৪৩ পিএম

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা

নারীর আইনি সহায়তা, জেন্ডার সংবেদনশীল পরিবেশ তৈরি এবং ন্যায়বিচার প্রাপ্তি সহজীকরণের নানা দিক নিয়ে রাজশাহীতে পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নগরীর রানীবাজারের এস.কে. ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে সমতা নারী কল্যাণ সংস্থা এবং লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কানিজ ফাতেমা এবং সাবেক অধ্যক্ষ সখিনা খাতুন।

মতবিনিময় সভায় ইউনিয়ন, উপজেলা ও জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম, আদালতে নারীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি এবং আইনি প্রতিকার প্রাপ্তি সহজ করতে আইনজীবীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন আইনজীবী মোসা. দিনা লাইলা, সিনিয়র আইনজীবী মাহামুদুর রহমান রুমন, ড. আওরঙ্গজেব কাকন, আইনজীবী ইসমত আরা শিলা, আজিজা সুলতানা মৌসুমি, শামীম আক্তার মায়া, নুসরাত মেহেজাবিন, পিনাকল স্টাডি হোমের প্রধান শিক্ষক মো. সেকেন্দার হোসেন, লফস-এর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদ (স্মৃতি) প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন নারী নেত্রী নুরিয়া খাতুন, নিপা খাতুন, পরিবর্তন-এর প্রোগ্রাম অফিসার সোমা ভৌমিক, শিক্ষক সুর্পনা ভদ্র, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, আইনজীবী মো. গালিব, শিক্ষক কামনা পাল, চামিলি খাতুন ও উন্নয়ন কর্মী মুক্তা সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম।

জেএইচআর

Link copied!