ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:২৯ পিএম
ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তরুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে অংশগ্রহণ করে ভেড়ামারা পৌরসভা ক্রিকেট ক্লাব এবং বাহিরচর ইউনিয়ন ক্রিকেট ক্লাব।
ফাইনাল খেলা উত্তেজনাপূর্ণভাবে সম্পন্ন হয়। টসে জিতে পৌরসভা ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং ১৫ ওভারে ১৯৪ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে বাহিরচর ইউনিয়ন ক্রিকেট টিম ১৮৮ রানে অলআউট হয়। ফলে ভেড়ামারা পৌরসভা ক্রিকেট টিম ৬ রানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন দুর্জয়।
চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের টফি ও পুরস্কার প্লেয়ারদের হাতে তুলে দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এবং অন্যান্য অতিথিবৃন্দ।
খেলা উপভোগ করতে আসা শত শত দর্শক এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং জানান, এমন কার্যক্রম যুব সমাজকে খেলার প্রতি মনোযোগী করে তোলার পাশাপাশি নেশাজাতীয় বিষয় থেকে বিরত রাখে।
জেএইচআর