ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মহান আল্লাহকে নিয়ে কটূক্তির মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:৫৭ পিএম

মহান আল্লাহকে নিয়ে কটূক্তির মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

মহান আল্লাহকে নিয়ে কটূক্তির মামলায় কারাগারে থাকা বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছে মানিকগঞ্জের আদালত। 

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক এসকে এম তোফায়েল হাসন আবুল সরকারের জামিন নামঞ্জুর করেন।

আদালতে আবুল সরকারের অনুপস্থিতিতে তার পক্ষে ১৫ থেকে ১৬ জন আইনজীবী অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার।

পরে আবুল সরকারের শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করে আইনজীবীদের একটি অংশ।

আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী বলেন, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবুল সরকারের প্রথম জামিন শুনানি হয়। ওই জামিন শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন। পরে ফৌজদারি বিধি মোতাবেক জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। সোমবার যার শুনানি হয়।

তিনি আরও বলেন, আবুল সরকার আদালতে দোষী প্রমাণিত হলে ২৯৫ এর ‘ক’ ধারায় দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হচ্ছে ২ বছরের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড দিতে পারেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরতাজ আলম বাহার বলেন, মহান আল্লাহ ও কোরআনকে না জেনে, না বুঝে বাউলরা যাতে মনগড়া বক্তব্য দিতে না পারে সে সেটির দিকে জোর দিতে বিষয়টি আমরা উপস্থাপন করেছি। আদালত আমাদের নথির সকল তথ্য সঠিক পাওয়ায় আবুল সরকারের জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, মানিকগঞ্জের একটি পালাগানের আসরে শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। পরে সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়। অপরদিকে আবুল সরকারের মুক্তির দাবিতেও বিভিন্ন কর্মসূচি পালন করে বাউল সমাজ।

ইএইচ

Link copied!