ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মোহাম্মদপুরে হত্যাকাণ্ডে নিহত মা-মেয়ের দাফন নাটোরে সম্পন্ন

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:৪১ পিএম

মোহাম্মদপুরে হত্যাকাণ্ডে নিহত মা-মেয়ের দাফন নাটোরে সম্পন্ন

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মীর ছুরিকাঘাতে নিহত লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার বাদ জোহর নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ভোরে নাটোর শহরের বড়গাছা এলাকার নিজ বাড়িতে পৌঁছালে মা-মেয়ের মরদেহ দেখতে ভিড় করেন স্বজন ও স্থানীয় মানুষজন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

লায়লা আফরোজ ছিলেন একজন গৃহিণী। তার মেয়ে নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নিহত নাফিসার বাবা এ জেড আজিজুল ইসলাম উত্তরা সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। পরিবারটি দীর্ঘ ১৩ বছর ধরে মোহাম্মদপুরের ওই বাসায় বসবাস করছিল।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হন আজিজুল ইসলাম। পরীক্ষা চলমান থাকায় তিনি বেলা ১১টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও কন্যার রক্তাক্ত লাশ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে বোরখা পরে বাসায় ঢোকে আনুমানিক ২০ বছর বয়সী গৃহকর্মী আয়েশা। প্রায় দেড় ঘণ্টা পর ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায় সে। ওই স্কুলড্রেসটি ছিল নিহত নাফিসার। বাসা থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর বাথরুমে গিয়ে গোসলও করে বেরিয়ে যায় ঘাতক।

নৃশংস এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

ইএইচ

Link copied!