ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মো. নুরুল আমিন (নুর), খুলনা

মো. নুরুল আমিন (নুর), খুলনা

ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৩৭ পিএম

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

খুলনার নবাগত জেলা প্রশাসক (ডিসি) আ. স. ম. জামশেদ খোন্দকার মঙ্গলবার তার সম্মেলন কক্ষে খুলনা জেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে সুশাসন ও উন্নয়নের ক্ষেত্রে তার অবস্থান স্পষ্ট করেছেন। 

এ সময় তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, একটি দুর্নীতিমুক্ত, সেবামূলক এবং জনবান্ধব প্রশাসন পরিচালনায় তিনি বদ্ধপরিকর এবং এক্ষেত্রে সাংবাদিক ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, "সাংবাদিক এবং নাগরিকদের সাহায্য ছাড়া জেলা প্রশাসন এককভাবে সমাজের কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারে না, সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।" তিনি আরও জোর দিয়ে বলেন, "দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমরা সর্বদা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে সচেষ্ট থাকব এবং প্রশাসনের পক্ষ থেকে দুর্নীতিকে বিন্দুমাত্রও প্রশ্রয় দেওয়া হবে না।"

পরবর্তীতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি খুলনার পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে জলমহাল ও খাস-খাল দখলমুক্ত করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন। তিনি জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পর্যায়ক্রমে জেলার সকল জলমহাল ও খাল উদ্ধার করা হবে। একই সাথে তিনি যানজট নিরসনে প্রশাসনের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, গল্লামারীতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা সম্ভব হয়েছে এবং এই সাফল্যের ধারাবাহিকতায় শহরের সকল গুরুত্বপূর্ণ এলাকার যানজট দূর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!