ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফরিদপুরে নবগঠিত এনসিপির কমিটি থেকে এক নেতার পদত্যাগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:০৭ পিএম

ফরিদপুরে নবগঠিত এনসিপির কমিটি থেকে এক নেতার পদত্যাগ

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা কমিটি থেকে রনি মোল্যা নামে এক নেতা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রে রনি মোল্লা উল্লেখ করেন, "আমি রনি মোল্যা ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির যুগ্ম-সদস্য সচিব পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করি এবং এরপর যখন জাতীয় নাগরিক কমিটি হয় তখন নগরকান্দা উপজেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি, তারপর ফরিদপুর জেলা সমন্বয় কমিটি হলে সেখানে সদস্য পদে দায়িত্ব পালন করে গিয়েছি, কিন্তু গতকাল ৮ ডিসেম্বর রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, সেখানে আমাকে ৬ নম্বর সদস্য পদে রাখা হয়েছে। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।"

পদত্যাগের সত্যতা নিশ্চিত করে রনি মোল্লা বলেন, "আমাকে অবগত না করে ওই কমিটিতে আমাকে ৬ নম্বর সদস্য রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। যা আমি মনে করি আমাকে যথার্থ সম্মান দেওয়া হয়নি এবং আমি আমার একান্তই কিছু বিষয় নিয়ে চিন্তিত যার কারণে আমি আমার পদ থেকে পদত্যাগ করেছি।"

এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ বলেন, "রাজনীতিতে সবার ব্যক্তি স্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পদত্যাগপত্র হাতে পাইনি, তবে শুনেছি। একজন যদি পদে না থাকতে চায় তাহলে তো তাকে জোর করে রাখা সম্ভব নয়। এটি তার ব্যক্তিগত বিষয়। এতে দল ও জেলা কমিটির কোনো ক্ষতি হবে না।"

বক্তব্য জানতে ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুরের মোবাইল কল করেও পাওয়া যায়নি। তিনি মোবাইল নাম্বার রিসিভ করেননি।

প্রসঙ্গত, সোমবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

ইএইচ

Link copied!