ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত সাভার মডেল থানার আ.ওয়াহাব

এস এম মনিরুল ইসলাম, সাভার

এস এম মনিরুল ইসলাম, সাভার

ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৫৫ পিএম

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত সাভার মডেল থানার আ.ওয়াহাব

অক্টোবর মাসে ঢাকা জেলার সাভার মডেল থানার এসআই মো. আ.ওয়াহাব ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন।

ঢাকা জেলা পুলিশ সুপার সোমবার ঢাকার পুলিশ লাইন্স মিলব্যারাক কনফারেন্স হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসআই মো. আ. ওয়াহাবের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

আয়োজিত এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার গোয়েন্দা শাখা এবং অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল।

বাংলাদেশ পুলিশ বাহিনী প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পুলিশ নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতি ও অপহরণের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

উল্লেখ্য, এসআই আ. ওয়াহাব অক্টোবর ২০২৫-এ ঢাকা জেলার অন্তর্গত ৭টি থানার মধ্যে সর্বাধিক সংখ্যক উদ্ধারকারী, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও সর্বাধিক সংখ্যক সেবামূলক কার্যক্রম করতে সক্ষম হন। এই কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে এ পর্যন্ত ৪ বার সম্মাননা স্মারক পেলেন সাভার মডেল থানার এসআই মো. আ. ওয়াহাব।

ইএইচ

Link copied!