ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান, কারখানা বন্ধ

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

ডিসেম্বর ১০, ২০২৫, ০২:০২ পিএম

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান, কারখানা বন্ধ

গাজীপুরের শ্রীপুরে উপজেলার সাইটালিয়া এলাকায় অবস্থিত ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানায় দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কারখানার প্রায় ৪০০ শ্রমিক শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার সকাল থেকে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। শ্রমিকদের অভিযোগ, তারা নিয়মিত কাজে যোগ দিলেও গত দুই মাস ধরে কোনো বেতন পাননি। বেতন পরিশোধের বিষয়ে বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অবস্থানরত শ্রমিক লিটন সরকার বলেন, আমরা দিনমজুর মানুষ। বেতন না পেলে পরিবার নিয়ে কীভাবে চলব? অনেক শ্রমিক পরিবারসহ মানবেতর জীবনযাপন করছে।

শ্রমিক ফাহাদ ইসলাম বলেন, গত মাসের ২৫ তারিখে বেতন দেওয়ার কথা ছিল। পরে বলেছিল আজ দেওয়া হবে। কিন্তু সকালে এসে দেখি ফ্যাক্টরির ফটকে তালা। তাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি।

শ্রমিক সুমাইয়া বলেন, আমাদের তিন মাসের বাসা ভাড়া বকেয়া। দোকানদার আর বাকি দিচ্ছে না। হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। তিন মাসের বেতন না পাওয়ায় বাসা ভাড়া ও দোকানের বিল দিতে পারছি না।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জেএইচআর

Link copied!