ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরগুনায় মধ্যরাতে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের কমিটি ঘোষণা

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৫, ০৪:০৭ পিএম

বরগুনায় মধ্যরাতে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের কমিটি ঘোষণা

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরগুনা জেলার বেতাগী উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশিত কমিটি ঘোষণার একটি প্রেস বিজ্ঞপ্তি বুধবার রাত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

বরগুনা জেলা 'নিষিদ্ধ' ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা তাঁর ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এটি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর নিষিদ্ধ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে বেতাগী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে শুরু করেন।

জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেতাগী উপজেলা ছাত্রলীগের চারটি পদে মোট ৩১ জনকে নিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষর করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক শিফাত সিকদার এবং সাংগঠনিক সম্পাদক শাওন মৃধা। এছাড়া সহসভাপতি ১৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৮ জন।

গভীর রাতে 'নিষিদ্ধ' সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা 'নিষিদ্ধ' ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, "যে ছাত্র সংগঠনের হাত ধরে বাংলাদেশের জন্ম হয়েছে, তার নাম ছাত্রলীগ। ছাত্রলীগ কারো 'নিষিদ্ধ' মানে না। বেতাগী উপজেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ‘অবৈধ ইউনুস’ পতনের আন্দোলন বেগবান করতেই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।"

ইএইচ

Link copied!