ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা নেত্রকোণায় বিএনপির দোয়া মাহফিল

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:২৩ পিএম

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা নেত্রকোণায় বিএনপির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নেত্রকোণায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ২টায় জেলা শহরের চকপাড়াস্থ কোর্ট স্টেশন এলাকায় নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির সার্বিক তত্ত্বাবধানে নেত্রকোণা পৌরসভার নাগরিক সমাজ এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি'র সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।

পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দু হাত তুলে দোয়া পরিচালনা করেন জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা আবুল কাশেম।

ইএইচ

Link copied!