ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিকেএসপির লিজেন্ডারি ৫০ খেলোয়াড়দের নাম উন্মোচন

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

ডিসেম্বর ১১, ২০২৫, ০১:২২ পিএম

বিকেএসপির লিজেন্ডারি ৫০ খেলোয়াড়দের নাম উন্মোচন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেইসব ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তালিকা ও নাম ফলক উন্মোচন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।

অনুষ্ঠানে মহাপরিচালক উপস্থিত লিজেন্ডারি খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তরীয় পরিয়ে দেন। মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, এই লিজেন্ডরা আলোকিত মানুষ এবং তাঁদের কারণেই বিকেএসপি তথা দেশ আলোকিত। অডিও ভিজ্যুয়াল অনুষ্ঠান শেষে একটি র‍্যালি বের করা হয় এবং বিকেএসপির প্রশাসনিক ভবনের বিপরীতে অবস্থিত লিজেন্ডদের নাম সম্বলিত স্থায়ী নাম ফলক উন্মোচন করা হয়। এই উদ্যোগ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রশিক্ষণার্থীদের গভীরভাবে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্রিকেট, ফুটবল, আর্চারি, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন বিভাগের সেরা ৫০ জনের তালিকা নিচে দেওয়া হলো:

ক্রিকেট: এ এম নাইমুর রহমান দুর্জয়, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মমিনুল হক সৌরভ, লিটন দাশ ও মারুফা আক্তার।

ফুটবল: মো. মাসুদ রানা, হাসান আল মামুন, মো. মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, মো. জাহিদ হাসান এমিলি, মো. জাহিদ হোসেন, মো. মামুনুল ইসলাম, হেমন্ত ভিন্সেন্ট বিশ্বাস, আঁখি খাতুন, মো. রহমত মিয়া, ঋতুপর্না চাকমা, আফাইদা খন্দকার ও শেখ মোরসালিন।

আর্চারি: মো. হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকি, আব্দুর রহমান আলিফ ও মো. সাগর ইসলাম।

এ্যাথলেটিক্স: বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুঁই, মেজবাহ আহমেদ, মো: জহির রায়হান ও শিরিন আক্তার।

হকি: আ ন ম মামুন-উর রশীদ, মোহাম্মদ আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মোঃ মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মো: মামুনুর রহমান চয়ন।

শ্যুটিং: আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আব্দুল্লাহ হেল বাকি।

সাঁতার: কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহাফুজা খাতুন শিলা।

অন্যান্য: বাস্কেটবলে মিঠুন কুমার বিশ্বাস, মো. সামসুজ্জামান খান ও মো. খালেদ মাহমুদ আকাশ; বক্সিংয়ে মো. আব্দুর রহিম এবং টেনিসে এস. কে. মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

অনুষ্ঠানে বিকেএসপির সকল শিক্ষক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত থেকে কিংবদন্তিদের এই সম্মাননা প্রত্যক্ষ করেন।

জেএইচআর

Link copied!