ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মঈনুল, সম্পাদক সাধারণ

মো. নুরুল আমিন (নুর), খুলনা

মো. নুরুল আমিন (নুর), খুলনা

ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:০৩ পিএম

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মঈনুল, সম্পাদক সাধারণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচনে সভাপতি পদে মো. মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পদে মো. গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন ক্লাবের সভাকক্ষে নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা ১০ ঘটিকা পর্যন্ত চলে।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে সহ-সভাপতি পদে এস এম সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. হেলাল ফকির, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কামরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক পদে শেখ জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক পদে এম এম রবিউল ইসলাম শুভ এবং কোষাধ্যক্ষ পদে মো. শহীদুল্লাহ আযম নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন জি. এম . মাহফুজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান এবং সাদেক হোসেন প্রামানিক।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ আবু হায়াত এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মিনা মনিরুল ইসলাম, মুঃ মিজানুর রহমান, কাউসার আহমেদ এবং মো. জোহুর-উজ-জামান। 

নবনির্বাচিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা ও কুয়েটের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইএইচ

Link copied!