ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হাদির গুলিবিদ্ধের ঘটনায় কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ মিছিল

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:১০ পিএম

হাদির গুলিবিদ্ধের ঘটনায় কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ মিছিল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় কুড়িগ্রামে জেলা বিএনপি প্রতিবাদ মিছিল করেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, যুবদল সভাপতি রায়হান কবির ও ছাত্রদল সভাপতি আমিমুল ইহছান। এ সময় দলের অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা হাদিকে গুলি করে হত্যা চেষ্টা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেএইচআর

Link copied!