ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় জলতরঙ্গ ফুড পার্ক উদ্বোধন করলেন ডা. লুৎফা হক

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:১৯ পিএম

নেত্রকোণায় জলতরঙ্গ ফুড পার্ক উদ্বোধন করলেন ডা. লুৎফা হক

নেত্রকোণায় "জলতরঙ্গ ফুড পার্ক" টি আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করলেন জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের সহধর্মিনী ডা. লুৎফা হক।

শনিবার দুপুর ২ টায় নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আলিফ নগর দুধকুড়া বিল এলাকায় নবনির্মিত বাইপাস সড়ক সংলগ্ন "জলতরঙ্গ ফুড পার্ক" কর্তৃপক্ষ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি, নেত্রকোণা -২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের নমিনী ডাঃ মোঃ আনোয়ারুল হকের সহধর্মিনী ডা. লুৎফা হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিন, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খসরু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডভোকেট মো. খলিলুর রহমান খলিল।

দুধকুড়া বিল বাইপাস রাস্তার পাশে মনোমুগ্ধকর ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে ফুড পার্কটি। সেবা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সার্বক্ষনিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং এর পাশাপাশি এখানে থাকছে বার্গার, ভেজিটেবল রোল, চিকেন ফ্রাইসহ বিভিন্ন ধরনের দেশীয় খাবার। ছোট্ট কোমলমতি শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যাবস্থা।

তাছাড়া ম্যারেজ ডে, জন্মদিন, কোম্পানি কনফারেন্স, বিভিন্ন কর্মশালা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিসহ যেকোন অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা।

বক্তারা জলতরঙ্গ ফুড পার্কটির উদ্যোক্তা প্রোপাইটর বেলায়েত হোসেন বিল্লাল, পরিচালক আনন্দ চন্দ্র বর্মন ও সুজন বর্মনকে এরকম উদ্যোগের জন্য সাধুবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।

জেএইচআর

Link copied!