ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় ডিবি পুলিশের হাতে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:৪৩ পিএম

নেত্রকোণায় ডিবি পুলিশের হাতে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক

নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, রুবেল মিয়া (৩৫)। তিনি মদন উপজেলার কদমশ্রী গ্রামের ধনপুর পাড়ার আব্দুল মৌলার ছেলে।

নেত্রকোণা ডিবি পুলিশের (পূর্ব) অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই শওকত আলীর নেতৃত্বে একটি চৌকস টিম গত রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মদন উপজেলার মদন উত্তর পাড়া এলাকার (লিটনের পুরাতন ব্রয়লারের খলা) মাঠে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রুবেল মিয়াকে আটক করে।

আটককৃত রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

ইএইচ

Link copied!