ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৭ খুনের প্রধান আাসামী নূর ছালাম গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৫২ এএম

সিদ্ধিরগঞ্জে ৭ খুনের প্রধান আাসামী নূর ছালাম গ্রেপ্তার

সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম ওরফ বোবা ডাকাতকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুইটি বৈষম্য বিরোধী হত্যাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানা এলাকার নুরবাগ এলাকা থেকে ৮টি মামলার পলাতক আসামি নূর সালামকে পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

উল্লেখ, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভূক্ত আসামী নূর ছালাম ওরফ বোবা ডাকাত।

গ্রেপ্তারকৃত নূর ছালাম ওরফ বোবা ডাকাত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নাসিক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা। ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিল। যার কারণে এলাকার মানুষ তাকে বোবা ডাকাত হিসেবে আখ্যা দেন।

জেএইচআর

Link copied!