ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:২০ পিএম

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। 

বুধবার সকালে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত বিরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধপূর্ণ একটি জমি থেকে মাটি কাটেন। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ বুধবার সকালে বিরু মোল্লা কয়েকজন লোক নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে তাদের চলে যেতে বলেন।

উপস্থিত লোকজন সেখান থেকে না সরলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে পুনরায় গুলি চালানো হয়। এতে বিরু মোল্লা সরাসরি মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধ নিরসনে কথা বলতে গিয়েই বিরু মোল্লা হামলার শিকার হন। বাড়ির ভেতর থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিশ ইতিমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেএইচআর

Link copied!