ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে ১ হাজার ৮৭০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:০৭ পিএম

পঞ্চগড়ে ১ হাজার ৮৭০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ

পঞ্চগড়ে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ’। শীতের কষ্ট লাঘবে সংস্থাটির উদ্যোগে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ করা হয়েছে।

বুধবার পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ৮৭০টি শীতার্ত ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংস্থার পক্ষ থেকে ১ হাজার ২০০টি কম্বল, ৫০০টি মহিলা শাল এবং ১৭০টি রুম হিটার বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর নাহিদ সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, জাকাত ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!