ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:৪৬ পিএম

পঞ্চগড়ে দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পঞ্চগড়ের বোদা পৌর সদরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদার রহমানের নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের কর্মকর্তা ইউসুফ আলীসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

ইটভাটাগুলো হলো, বোদা উপজেলার পৌর সদর ইউনিয়নের মন্নাপাড়া এলাকার এমএমএল ব্রিকস এবং ভাসাইনগর এলাকার এসএআর ব্রিকস। এ সময় ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।

এ সময় কর্মকর্তারা জানান, এসব ইটভাটা জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বিহীন পরিচালিত হচ্ছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকর। আজ দুইটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!