ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোলায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:৫৭ পিএম

ভোলায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভোলা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সাংবাদিকবৃন্দ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মতামত ও পুলিশের প্রতি প্রত্যাশার কথা তুলে ধরেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জেলা পুলিশের চলমান ও গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেন। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যম পরস্পরের সহযোগী। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ বারি, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, নয়া দিগন্ত প্রতিনিধি অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহীন, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্যাহ, সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন, আজকের পত্রিকা প্রতিনিধি শিমুল চৌধুরী, মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা, সুলাইমান, খবর প্রতিনিধি বশির আহমেদ, ভোরের দর্পণ প্রতিনিধি ইমরান হোসাইন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শরীফ হোসাইন, তরঙ্গ নিউজ প্রতিনিধি ইয়ামিন হোসেন, ঢাকা মেইল প্রতিনিধি ইবরাহিম আখতার আকাশ, সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান এবং আমার সংবাদ প্রতিনিধি মাকসুদুর রহমান প্রমুখ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম, ভোলা সদর থানার ওসি মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল হোসেনসহ ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!