ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিভেদ ভুলে এক কাতারে মৌলভীবাজার বিএনপি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:২৯ পিএম

বিভেদ ভুলে এক কাতারে মৌলভীবাজার বিএনপি

দীর্ঘদিনের অভ্যন্তরীণ মান-অভিমান ও সাংগঠনিক বিভেদ পেছনে ফেলে ঐক্যের বার্তা দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। 

বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার শহরে আয়োজিত এক আবেগঘন পুনর্মিলনী সভায় জেলা, পৌর ও সদর থানা বিএনপির পাশাপাশি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এক কাতারে এসে দাঁড়ান। প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠকে আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন, "দল ও জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে এক সুতায় গাঁথা থাকতে হবে। অতীতের সব ভুল বোঝাবুঝি ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।" তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন তাঁর বক্তব্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, দলের অভ্যন্তরে ঐক্য অটুট থাকলে যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্র ও নির্বাচনী লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব। সদস্য সচিব আব্দুর রহিম রিপন ব্যক্তিগত মতভেদের ঊর্ধ্বে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন। সভায় আরও বক্তব্য দেন সাবেক সহসভাপতি রেজিনা নাসের, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবদুল মুকিত এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

ঐতিহাসিক এই পুনর্মিলনী সভায় জেলা বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি সদর থানা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নিয়ে আগামী দিনের প্রতিটি কর্মসূচি ও নির্বাচন ঐক্যবদ্ধভাবে পরিচালনা করার অঙ্গীকার করেন। সভা শেষে উপস্থিত নেতারা একে অপরের সাথে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে ফেলেন।

ইএইচ

Link copied!