ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

লালমনিরহাটে অবৈধ ওষুধ বিক্রির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:১৩ পিএম

লালমনিরহাটে অবৈধ ওষুধ বিক্রির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

লালমনিরহাটে অনুমোদনহীন দেশি-বিদেশি যৌন উত্তেজক ওষুধ ও নকল প্রসাধন সামগ্রী বিক্রির দায়ে ফরহাদ কবির (৩৫) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও মেয়াদী কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে লালমনিরহাট পৌর এলাকার উচাটারী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ফরহাদ কবির দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর গ্রামের ধুলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জনসমাগমপূর্ণ এলাকায় ফরহাদ সন্দেহজনকভাবে ওষুধ বিক্রি করছিলেন। তার কাছে থাকা পণ্যের বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয়রা তাকে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়। 

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আলম মনসুর সোয়াইব।

ম্যাজিস্ট্রেট জানান, অভিযুক্ত ব্যক্তি ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৭০ ধারায় অপরাধী সাব্যস্ত হয়েছেন। তাঁর কাছ থেকে ভারতীয় ‘মুভ’ মলম, সেনসোডাইন এবং ‘সর্বসুধা’ নামক তথাকথিত যৌন উত্তেজক হারবাল ওষুধসহ ছয় ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়। এসব ওষুধ জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

অভিযানে উপস্থিত জেলা ঔষধ তত্ত্বাবধায়ক আবদুল খালেক সতর্ক করে বলেন, এ ধরনের অবৈধ যৌন উত্তেজক ওষুধ সেবনে হৃদরোগ, কিডনি ও লিভার বিকল হওয়ার সম্ভাবনা থাকে। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ইএইচ

Link copied!