ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ধনবাড়ীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী (টাঙ্গাইল)

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী (টাঙ্গাইল)

ডিসেম্বর ২১, ২০২৫, ০১:৩৪ পিএম

ধনবাড়ীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুস সালাম সিদ্দিকের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সন্ধ্যায় ধনবাড়ী থানা কমপ্লেক্সের হল রুমে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভার শুরুতে নবাগত ওসিকে স্বাগত জানিয়ে ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি মো. হাফিজুর রহমান। এরপর একে একে বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব সদস্য মো. সোহাগ হোসেন, মুভি বাংলার উত্তর টাঙ্গাইল প্রতিনিধি মো. পলাশ ইসলাম, স্বাধীন বাংলার প্রতিনিধি মো. জাহিদ সরকার, সহযোগী সদস্য মো. সোহেল রানা ও মো. সুমন হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান, দৈনিক অর্থদৃষ্টির প্রতিনিধি মো. রাকিব হোসেন এবং ডাক বেলার প্রতিনিধি মো. আব্দুল্লাহসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলার মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, কিশোর গ্যাং কালচার দমন এবং জুয়াসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নবাগত ওসি মো. নুরুস সালাম সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। তিনি ধনবাড়ী থানাকে একটি জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জেএইচআর

Link copied!