ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাতে নিখোঁজ, সকালে পেঁপে বাগানে মিলল যুবকের মরদেহ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২৫, ০২:১৫ পিএম

রাতে নিখোঁজ, সকালে পেঁপে বাগানে মিলল যুবকের মরদেহ

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙা গ্রামে একটি পেঁপে বাগান থেকে তপন হোসেন (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে হাড়াভাঙ্গা-সাহেবনগর গ্রামের ‘ইন্ডিয়া’ নামক মাঠের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তপন হোসেন গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙা হিন্দুপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। সকালে নিহতের স্ত্রী রুপা খাতুন ঘটনাস্থলে এসে স্বামীর মরদেহ শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ওই পেঁপে বাগানে কাজ করতে আসা কৃষকরা একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ ও এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা সম্ভব হয়নি।

জেএইচআর

Link copied!