ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় ফসলের নিবিড়তা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

ডিসেম্বর ২২, ২০২৫, ০১:০৩ পিএম

নেত্রকোণায় ফসলের নিবিড়তা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। 

সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা প্রাঙ্গণে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এই মেলার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণা সদর এই মেলার আয়োজক।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আমিরুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফসলের নিবিড়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহনুমা নওরীন। 

সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাখী পোদ্দার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মোকসেদুল হক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

তিন দিনব্যাপী এই মেলায় মোট ১০টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে উন্নত ও বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা এবং আধুনিক কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। মেলাটি আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ইএইচ

Link copied!