ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মনোনয়ন পেলেন সাবেক এমপি শাহ্ জাফর 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৪৪ পিএম

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মনোনয়ন পেলেন সাবেক এমপি শাহ্ জাফর 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসন থেকে লড়াইয়ের জন্য সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে মনোনয়ন দিয়েছে নবগঠিত রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’। 

মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ১১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। সেখানে ফরিদপুর-১ আসনের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর-১ আসনের প্রবীণ রাজনীতিবিদ এবং চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি ইতিপূর্বে আওয়ামী লীগ, বাকশাল, জাতীয় পার্টি এবং সর্বশেষ ২০০৫ সালে উপ-নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত বিএনএমে (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবার তিনি জাতীয় পার্টি ও জেপির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নামছেন।

ফরিদপুর-১ আসনটি ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত ৩৪ বছরের ৮টি নির্বাচনের মধ্যে সাতবারই এখানে আওয়ামী লীগ জয়ী হয়েছে। কেবল ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসের বিতর্কিত নির্বাচনে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম জয়লাভ করেছিলেন।

মনোনয়ন পাওয়ার বিষয়ে শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, “জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমাকে ফরিদপুর-১ আসনে মনোনয়ন প্রদান করেছে। আমি সারাজীবন আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আমৃত্যু তাঁদের সেবা করে যেতে চাই।”

ইএইচ

Link copied!