ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে জসিম ও আরিফ

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:৪৬ পিএম

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে জসিম ও আরিফ

বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি আবুসালেহ জসিম ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয় বিশ্বাস পেয়েছেন ৫ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলা’র প্রতিনিধি আরিফ তৌহিদ ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুল আহসান সাকিব পেয়েছেন ৫ ভোট।

এর আগে গত ৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় পাথরঘাটা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী মো. মেহেদী হাসানকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা ছিলেন গবেষক শফিকুল ইসলাম খোকন ও শিক্ষক দুলাল গাজী। ভোটগ্রহণ শেষে বিকেলে প্রধান নির্বাচন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বেশ কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি মো. জামাল হোসেন (দৈনিক চিত্র), যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম শুভ (আরটিভি), সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল (দৈনিক গণকণ্ঠ) এবং কোষাধ্যক্ষ মো. বেল্লাল হোসেন (দৈনিক বিকাল বার্তা)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মো. ফিরোজ (দৈনিক গণমুক্তি), রফিকুল ইসলাম কাকন (জিনিউজবিডি ডটকম), নাজমুল সৈকত (দৈনিক ভোরের বাণী) ও মো. মাইনুল হাসান (দৈনিক জয় সাগর)। নবনির্বাচিত নেতৃবৃন্দ পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রেসক্লাবের সুনাম ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!