ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

লালমনিরহাট সীমান্তে ২৮ লাখ টাকার জিরা ও শাল জব্দ

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:০৬ পিএম

লালমনিরহাট সীমান্তে ২৮ লাখ টাকার জিরা ও শাল জব্দ

লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও উন্নত মানের শাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি সাংবাদিকদের জানান, বুধবার রাতে কুড়িগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যানে করে ভারতীয় জিরা ও কাপড়ের একটি বড় চালান ঢাকায় পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন ওই কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২,৫১১ কেজি ভারতীয় জিরা এবং ১৮০টি উন্নত মানের শাল। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লক্ষ ৭১ হাজার টাকা। সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, এই চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

ইএইচ

Link copied!