ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

১৮৫ বছরের গৌরব: ফরিদপুর জেলা স্কুলে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:২৮ পিএম

১৮৫ বছরের গৌরব: ফরিদপুর জেলা স্কুলে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

উৎসাহ-উদ্দীপনা, গভীর আবেগ আর পুরনো স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও দুই দিনব্যাপী পুনর্মিলনী উৎসব। 

বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বহু বছর পর পুরনো সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে ১৯৬২ সালের প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রীতিলতা সরকার ও সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি অনুষ্ঠানে বক্তব্য দেন।

বক্তারা বলেন, ফরিদপুর জেলা স্কুল এই অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির আলোকবর্তিকা। দীর্ঘ ১৮৫ বছর ধরে এই প্রতিষ্ঠানটি দেশ ও জাতি গঠনে অসংখ্য মেধাবী ও গুণী মানুষ উপহার দিয়েছে। এই পুনর্মিলনী সেই গৌরবময় ইতিহাসকেই নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনব্যাপী এই উৎসবের পরবর্তী পর্বে রয়েছে স্মৃতিচারণমূলক আড্ডা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জমকালো আতশবাজি। পুরো আয়োজনকে ঘিরে ফরিদপুর শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ইএইচ

Link copied!