ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোরে প্রতারক রবিউল কারাগারে

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:৪০ পিএম

যশোরে প্রতারক রবিউল কারাগারে

বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরের আলোচিত আদম কারবারি রবিউল ইসলামকে (৪৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার বিকেলে যশোর আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার সিরাজসিংগা গ্রামের রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এমনই এক প্রতারণার শিকার হন ঘোপ কচুয়া গ্রামের মোশারফ হোসেন ও তাঁর শ্যালক হাফিজুর রহমান রাসেল। স্বজনদের মালয়েশিয়া পাঠানোর নামে তাঁদের কাছ থেকে দফায় দফায় মোট ১৭ লাখ ২০ হাজার টাকা নেন রবিউল।

টাকা নেওয়ার পর তিনি কাউকে বিদেশে পাঠাননি এবং পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করেন। একপর্যায়ে কোনো উপায় না পেয়ে মোশারফ হোসেন আদালতে প্রতারণা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর রবিউল আত্মগোপনে চলে যান এবং শহরের বারান্দি মাঠপাড়ায় তার জামাতা আব্দুর রহমানের বাড়িতে লুকিয়ে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

এদিকে রবিউলের আটকের খবর ছড়িয়ে পড়লে আরও অনেক ভুক্তভোগী আদালত চত্বরে ভিড় জমান। তাঁরা অভিযোগ করেন, রবিউল একটি বড় প্রতারক চক্রের হোতা এবং তাঁর কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সাথে তদন্ত করা হবে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, পুলিশ তা-ও খতিয়ে দেখছে।

ইএইচ

Link copied!