ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দৌলতপুরে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:৪৪ পিএম

দৌলতপুরে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত ও বিভিন্ন অভ্যন্তরীণ এলাকায় বিজিবির পৃথক অভিযানে প্রায় ৮ লাখ ৯ হাজার ৩০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। 

বুধবার দিনব্যাপী কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

৪৭ বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল কুষ্টিয়া বাইপাস লালন চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে। একই দিনে কাজিপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৪৬/৪–এস সংলগ্ন এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ, ৭০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ১ হাজার ১৪০ পিস চকলেট বাজি জব্দ করেন।

অন্যান্য অভিযানের মধ্যে ধর্মদাহ বিওপি এলাকা থেকে আরও ৩০ বোতল ভারতীয় মদ ও ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া চরচিলমারী বিওপির টহল দল ১৭৭ বোতল ভারতীয় কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ (Eskuf) জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যগুলো নিয়ম অনুযায়ী ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত নকল বিড়ি কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৪৭ বিজিবি’র পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ইএউচ

Link copied!