ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:৪৩ পিএম

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুরে পিস্তল সদৃশ লাইটার, গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ শেখ সাদী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

শুক্রবার বিকেলে উপজেলার চর কৃষ্ণপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শেখ সাদী ওই গ্রামের মৃত আব্দুল কাদের কারীর ছেলে। অভিযানকালে তার কাছ থেকে একটি পিস্তল সদৃশ লাইটার, দুই রাউন্ড তাজা গুলি, দুটি রামদা, একটি ছোরা এবং ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। মাদক ও অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমন ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

ইএইচ

Link copied!