ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ.লীগ সভাপতি গ্রেপ্তার

 ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

 ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২৫, ০২:১৮ পিএম

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ.লীগ সভাপতি গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় মো. ওমর ফারুক রানা (৫৭) নামে এক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

শুক্রবার রাতে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চৌবাড়ীয়া মধ্যপাড়া গ্রামের মৃত মোকছেদের ছেলে ও ভাঙ্গুড়া পৌর আ. লীগের সভাপতি।

উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওমর ফারুক রানাকে আটক করে থানা পুলিশ। তিনি আ.লীগ এমপি মকবুল হোসেন ও তার সন্তান উপজেলা আওয়ামী লীগের সাধারণ গোলাম হাসনাইন রাসেলের অত্যন্ত কাছের ও  ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা গেছে বিগত দিনে তিনি স্থানীয় ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ওমর ফারুক রানা কে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!