ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিদর্শনে জেলা প্রশাসক

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৭:০৬ পিএম

শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিদর্শনে জেলা প্রশাসক

তীব্র শৈত্যপ্রবাহের মধ্যেও শিক্ষার্থীদের সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মাঠপর্যায়ে সরব ভূমিকা পালন করছেন বরগুনার জেলা প্রশাসক তাসলিমা আক্তার। 

রোববার সকালে তিনি বরগুনা জেলা স্কুল ও বরগুনা আলিয়া মাদ্রাসা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার হলগুলো ঘুরে দেখেন এবং কেন্দ্র ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। 

তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” এ সময় তার সঙ্গে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একদিকে শিক্ষার মানোন্নয়নে তদারকি, অন্যদিকে মানবিক দায়বদ্ধতা থেকে জেলার ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমও জোরদার করেছেন জেলা প্রশাসক। 

মিজ্ তাসলিমা আক্তারের সরাসরি তত্ত্বাবধানে বরগুনার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন কয়েকশ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হচ্ছে।

প্রশাসনের এই দ্বিমুখী উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল ও সুধীজন।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, "একই সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়া প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাকে আরও সুদৃঢ় করছে।" শৈত্যপ্রবাহ মোকাবিলায় জেলা প্রশাসনের এই মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ইএইচ

Link copied!