ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

গফরগাঁওয়ে রেললাইনে নাশকতা, অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত চলাচল বন্ধ 

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:২৬ এএম

গফরগাঁওয়ে রেললাইনে নাশকতা, অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত চলাচল বন্ধ 

গফরগাঁও রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ নাশকতার শিকার হয়েছে ঢাকা অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস। 

সোমবার ভোরে স্টেশনের আউটার সিগন্যাল থেকে মাত্র ১০০ গজ দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্র জানায়, সকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রেললাইন থেকে প্রায় ২০ মিটার অংশ কেটে নেয়। এর ফলে ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়।

ঘটনার খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ক্রেন সকাল ১০টা ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার ও মেরামত কাজ চলমান রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে নাশকতার কারণে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।

ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলপথের নিরাপত্তা জোরদার করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাসও দিয়েছে রেলওয়ে বিভাগ।

জেএইচআর

Link copied!