ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

৩৪ বছর পর নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:২৬ পিএম

৩৪ বছর পর নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

দীর্ঘ ৩৪ বছর পর নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ইউনুস আলী বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমরা আশাবাদী, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাঁদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। জনগণের রায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রাখবে এটাই আমাদের প্রত্যাশা।” 

অধ্যাপক ইউনুস আলী জানান, নাটোর-২ আসনের জনগণ দীর্ঘদিন উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নৈতিক ও মানবিক রাজনীতির চর্চা নিশ্চিত করতে কাজ করবেন।

মনোনয়নপত্র দাখিলের সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল এবং শহর আমির রাশেদুল ইসলাম রাশেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী।

এ সময় নেতা-কর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

ইএইচ

Link copied!