ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সীতাকুন্ডে শীতার্তদের মাঝে ইউএনও

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৪৬ এএম

সীতাকুন্ডে শীতার্তদের মাঝে ইউএনও

কনকনে শীত জবুথবু প্রাণী কুল, এরমাঝে শীতার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত রাতে পথে পান্তরে পড়ে থাকা মানুষের শীত নিবারণের মহৎ উদ্দেশ্যে বের হয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তাঁর এমন কাজে অভিভূত সাধারণ মানুষ। 

স্থানীয় লোকজন বলেন, একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে শীতার্ত মানুষের সাহায্যে স্ব- শরীরে মাঠে নেমে অতুলনীয় মানবিকতা দেখিয়েছেন। এ ধরনের মানবিক কর্মকর্তা পাওয়া ভাগ্যের ব্যাপার।

রাস্তা ঘাটে ও ফুটপাতের মানুষ অসহায় মানুষরা বলেন, এ বছর শীত বেশি হওয়ায় খুবই কষ্ট পেতে হচ্ছে। এ অবস্থায় শীত বস্ত্র ও কম্বল পেয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। রাতের বেলায় এক লোক এসে কম্বল দিয়ে গেলেও তাকে চিনতে পারিনি। শীতার্ত মানুষের মাঝে সরাসরি শীত বস্ত্র পোঁছে দিয়ে মহৎ কাজের সঙ্গী হতে পেরে ধন্য মনে করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। 

তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে এসেছি। নানা ব্যস্ততার কারণে নিজ হাতে মানবিক কাজ করার সুযোগ পাওয়া যায় না। তাই রাষ্ট্রের বরাদ্দকৃত কম্বল সহায় সম্বলহীন মানুষের মাঝে বিলি করেছি। এটি একটি চলমান প্রক্রিয়া।

জেএইচআর

Link copied!