ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হাতে নগদ ৩ লাখ, নেই বাড়ি-গাড়ি: হলফনামায় সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৩:৩৭ পিএম

হাতে নগদ ৩ লাখ, নেই বাড়ি-গাড়ি: হলফনামায় সারজিস আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের সম্পদ ও আয়ের হিসাব প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন, তার মালিকানায় কোনো বাড়ি, গাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই।

হলফনামার তথ্য অনুযায়ী, সারজিস আলমের হাতে বর্তমানে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে আরও ১ লাখ টাকা। স্থাবর সম্পদ হিসেবে তাঁর নামে ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমি রয়েছে, যা তিনি দান হিসেবে পেয়েছেন। অর্জনের সময় এই জমির মূল্য মাত্র ৭ হাজার ৫০০ টাকা থাকলেও বর্তমানে এর বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা।

পেশায় ব্যবসায়ী সারজিস আলমের এই খাত থেকে বার্ষিক আয় ৯ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতকোত্তর পাসের কথা উল্লেখ করেছেন। 

হলফনামায় দেখা যায়, তার নামে বর্তমানে একটি মামলা তদন্তাধীন রয়েছে। তবে তার কোনো বন্ড, শেয়ার, আগ্নেয়াস্ত্র বা ব্যাংক ঋণ নেই। আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে তার ১ লাখ ৫০ হাজার টাকার সম্পদ রয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, সারজিস আলমের মোট আয় ২৮ লাখ ৫ হাজার টাকা এবং তার নিট সম্পদের পরিমাণ ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এই আয়ের বিপরীতে তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

ইএইচ

Link copied!