ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

জানুয়ারি ১, ২০২৬, ০১:৩২ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ

সরকারের নির্দেশনা অনুযায়ী আজ ১লা জানুয়ারি ২০২৬ ইং তারিখে আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাস।

বৃহস্পতিবার সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন স্কুল ও কলেজে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। ঘুরে দেখা যায়, বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজ, ইকরা পাবলিক স্কুল এবং জিনিয়াস ক্যাডেট স্কুলে শিক্ষকরা সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন।

অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উপলক্ষে ছোট পরিসরে অনুষ্ঠানও আয়োজন করা হয়।

নতুন বই পেয়ে শিক্ষার্থীরা জানায়, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়েছে। অভিভাবকরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো বই পাওয়ায় শিক্ষাবর্ষের শুরু থেকেই পাঠদান কার্যক্রম গতিশীল হবে।

শিক্ষকরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সব শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে যেসব বই আসতে বিলম্ব হয়েছে, সেগুলোও দ্রুত বিতরণ করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করছে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!