ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
গোপালগঞ্জ-৩

স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০২:৫৩ পিএম

স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গোবিন্দ চন্দ্র প্রামাণিক গত সোমবার (২৯ ডিসেম্বর) গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার নিয়ম অনুযায়ী ওই আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। সে অনুযায়ী তিনি মনোনয়নপত্র জমা দেন। তবে তার বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ উঠেছে।

সরেজমিনে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়নে গিয়ে এই স্বাক্ষর জালের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

সাদুল্লাপুর ইউনিয়নের টিকরীবাড়ি গ্রামের মিলন সেনের স্ত্রী যমুনা সেন বলেন, গত বুধবার (৩১ ডিসেম্বর) প্রশাসনের লোক আমার কাছে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের পক্ষে স্বাক্ষর করেছি কিনা- জানতে এসেছিলেন। আমি তাদের জানিয়েছি, গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে কাউকে চিনি না, কখনও তার নাম শুনিনি, এবং তার জন্য কোনো কাগজে স্বাক্ষরও করি নাই। আমার স্বাক্ষর যদি কেউ ব্যবহার করে থাকে, তবে সেটা জাল।

রাধাগঞ্জ ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের সুনীল বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈ বলেন, আমি ঢাকায় আমার ছেলের বাসায় ছিলাম। গোবিন্দ চন্দ্র প্রামাণিককে আমি চিনি না এবং তার কোনো কাগজে স্বাক্ষরও করি নাই।   

স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, আমার পক্ষে যারা স্বাক্ষর করেছেন, তারা সবাই সঠিকভাবে স্বাক্ষর করেছেন। জাল স্বাক্ষরের অভিযোগ সত্য নয়।

সরকারী রিটার্নিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, আমি স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষরের বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত রিটার্নিং অফিসার গ্রহণ করবেন।

এএন

Link copied!