ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৬, ০৩:৫৮ পিএম

পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গরিব-অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের কার্যালয়ে চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। 

এ সময় উপস্থিত ছিলেন, চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলাম, চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের সভাপতি আব্দুল খালেক, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রঞ্জু প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!