ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৬, ১০:১৫ এএম

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে

পৌষের মধ্যভাগে সারাদেশেই শীতের দাপট। কনকনে ঠাণ্ডায় স্থবির জনজীবন। আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে রেকর্ড করা হয়েছে, ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের ‍দিনও সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সবমিলিয়ে এই মৌসুমে তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হয়েছিল।

এদিকে, ভোর থেকেই ঘনকুয়াশায় ঢাকা প্রকৃতি। দৃষ্টিসীমা কমে আসায় সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অর্পযাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক।

এমনকি ফেরি ও নৌ-চলাচল বাধাগ্রস্ত হচ্ছে ঘন কুয়াশায়। তাছাড়াও, গতকাল শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও ঘটেছে শিডিউল বিপর্যয়। অন্তত ৯টি ফ্লাইটকে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়।

এএন

Link copied!