ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ৩, ২০২৬, ০৩:০৬ পিএম

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠী আন্তঃমহাসড়কে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মামুন উল ইসলাম।

নিহতরা হলেন- নগরীর রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার রাসেল (২৫)। তারা দুজনেই এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।

কোতয়ালি পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে অফিস শেষ করে জুয়েল এবং রাসেল নাস্তা করতে মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। গুরুতর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। তবে মেডিকেলে পৌছানোর আগেই জুয়েলেরও মৃত্যু হয়, ঘোষণা করেন চিকিৎসক।

এর আগে দুর্ঘটনার পরপরই পরিস্থিতি বেগতিক দেখে ট্রাকটি রাস্তার ওপর রেখেই পালিয়ে গেছেন চালক এবং হেলপার। পুলিশ তাদের দুজনকে গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া চালক ও হেলপারকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে জানান তিনি।

জেএইচআর

Link copied!