ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বাতিল, ৮ জনের স্থগিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ০৩:১১ পিএম

ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর ৭ জনের মনোনয়ন বাতিল, ৮ জনের স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসন থেকে নির্বাচন কমিশনের কাছে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রাথমিকভাবে কারও মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়নি। এই আসন থেকে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ ১৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। 

যাচাই-বাছাইয়ে ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং বাকি ৮ জনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলে। 

এ সময় ৭ জনের প্রার্থিতা বাতিলসহ অপর ৮ জনের মনোনয়নও প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা সকলেই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তারা হলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু, বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, মোহাম্মদ আরিফুর রহমান, মো. শাহাবুদ্দিন আহমেদ, ডা. মো. গোলাম কবীর মিয়া, মো. আব্দুর রহমান জিকো ও বিএনপি প্রার্থীর স্ত্রী লায়লা আরজুমান বানু।

তাদের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সত্যতা না পাওয়ায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এ ছাড়া মনোনয়ন স্থগিতের মধ্যে হলফনামায় থাকা সম্পদ বিবরণীর সাথে আয়করের সম্পদ বিবরণীর অসংগতি থাকায় বা হলফনামায় তথ্য গোপন করায় বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বার্ষিক আয়ে ত্রুটি থাকায় জামায়াতের প্রার্থী মো. ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। 

এ ছাড়া মামলা উল্লেখ না করায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান, ২০২৫-২৬ অর্থবছরের আয়কর জমার কপি না দেয়ায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ খালেদ বিন নাছের ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃন্ময় কান্তি এবং অন্যান্য ত্রুটিজনিত কারণে জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাতের মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা বলেন, যেসব প্রার্থীদের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে তাঁদের বিকেল ৪টা পর্যন্ত সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে সংশোধনী দেয়ার পরে বিধি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ইএইচ

Link copied!